সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে পুলিশের ছদ্মবেশে প্রতিবন্ধীর ঘরে তল্লাশি, ৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৫:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর শহরের আলিপুর এলাকার কানাই মাতুব্বর মোড়ে শারীরিক প্রতিবন্ধী চা দোকানী রবিউল ইসলাম (৫০) পুলিশ পরিচয়ে ছদ্মবেশে তল্লাশি চালিয়ে তার ঘর থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন। অভিযোগ উঠেছে, এরপর তাকে থানায় নিয়ে ১ লাখ টাকার বিনিময়ে মুক্তি দেয়া হয়।

ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, “আমি জমি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠানোর জন্য ৫ লাখ টাকা বাড়িতে প্লাস্টিকের কন্টিনারে রেখেছিলাম। ওই রাতে সাদা পোশাকধারী দুই ব্যক্তি ও পুলিশের এক সোর্স আমার ঘরে প্রবেশ করে টাকা নিয়ে যায়। পরে থানায় নিয়ে ‘মাদক পাওয়া গেছে’ বলে আমাকে হাজত করা হয়। আমার ঘরে মাদক কিছুই পাওয়া যায়নি। ১ লাখ টাকা দিয়ে মুক্তি পেয়েছি।”

স্থানীয় সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিন ব্যক্তি সাদা পোশাকে রবিউলের বাড়িতে প্রবেশ করছেন এবং একটি ব্যাগ নিয়ে তাকে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছেন। রবিউল ইসলাম লিখিত অভিযোগে ঢাকা রেঞ্জের ডিআইজি, স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য প্রতিষ্ঠানে প্রতিকার চেয়েছেন।

ফরিদপুর কোতয়ালী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। যদি কোন পুলিশ সদস্য জড়িত থাকে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন