সর্বশেষ

ফেবু লিখন

কুমারখালীতে তীব্র জ্বালানি সংকট, দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল

হাবীব চৌহান
হাবীব চৌহান

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৯:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার অন্তত দুটি ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষ। এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।

সকালে সড়কে দেখা যায়, তেল সংগ্রহের আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন শতাধিক মোটরসাইকেল আরোহী। সময়ের অভাবে অনেকে লাইনে দাঁড়াতে পারছেন না। কয়েকজন স্কুল শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, একই ব্যক্তি একাধিকবার বিভিন্ন পাম্প থেকে তেল নেওয়ায় সংকট আরও বেড়ে যাচ্ছে। বাধ্য হয়ে তারা এখন বিকল্প হিসেবে বাইসাইকেল ব্যবহার করছেন।

সরেজমিনে শিপলু ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, মোটরসাইকেলের দীর্ঘ সারি বাসস্ট্যান্ড মোড় পর্যন্ত বিস্তৃত। এর আগে গাজী ফিলিং স্টেশনে তেল ফুরিয়ে যাওয়ায় বিক্রি বন্ধ ঘোষণা করা হলে চাপ আরও বেড়ে যায় শিপলু স্টেশনে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিপুল ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

স্থানীয়দের অভিযোগ, অপ্রাপ্তবয়স্ক কিছু ব্যক্তি একাধিকবার লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছে। পাশাপাশি অতিরিক্ত দামে তেল বিক্রির ঘটনাও ঘটছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে জরুরি প্রয়োজনে জ্বালানি সংগ্রহ করতে না পেরে বিপাকে পড়েছেন সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। দ্রুত এ সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

লেখক: সাংবাদিক।

(লখাটি লেখকের ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে)

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ফেবু লিখন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন