সর্বশেষ

আইন-আদালত

২৮ বিচারককে ফেসবুক পোস্টে শোকজ, সাত দিনের মধ্যে ব্যাখ্যা চাইলো আইন মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৪:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অধস্তন আদালতের ২৮ বিচারককে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মন্তব্যের কারণে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে আইন মন্ত্রণালয়।

গত মঙ্গলবার (৭ এপ্রিল) মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে শোকজের চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাদের লিখিত ব্যাখ্যা দিতে হবে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিচারকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের প্রতি বিরূপ মন্তব্য ও উসকানিমূলক বক্তব্য প্রদান করেছেন, যা ব্যক্তিগত অনুভূতির নামে প্রকাশিত হলেও, হাইকোর্ট বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশনা অমান্য করা হিসেবে গণ্য হয়।

এ ধরনের কার্যকলাপ ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’-এর ২(চ)(২) ধারার আওতায় অসদাচরণের মধ্যে পড়ে। তাই বিধিমালা অনুযায়ী বিচারকদের লিখিত ব্যাখ্যা দাখিলের জন্য চিঠি পাঠানো হয়েছে।


১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন