সর্বশেষ

সারাদেশ

চাক্তাই খাল থেকে উদ্ধার ১০ বছরের রাকিবের লাশ

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৪:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম, অনলাইন ডেস্ক – চট্টগ্রামের চাক্তাই খালে গোসল করার সময় নিখোঁজ হওয়া ১০ বছর বয়সী মো. রাকিবের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস মঙ্গলবার মধ্যরাতে ভেড়ামার্কেট সংলগ্ন স্লুইচ গেইট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত রাকিবের বাবা মাঈন উদ্দিন, পেশায় রিকশাচালক, পরিবারসহ ভেড়া মার্কেট এলাকায় বসবাস করেন। চট্টগ্রাম বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. জসীম উদ্দিন জানান, দুপুরে রাকিব কয়েকজন বন্ধুর সঙ্গে খালে গোসল করতে নামে। অন্যরা খাল থেকে উঠে গেলেও রাকিব ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে জানতে পারেন, সে খালে নেমেছিল।

পরিবারের পক্ষ থেকে বিষয়টি রাতে ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা উদ্ধার অভিযান চালিয়ে রাতেই শিশুটির লাশ উদ্ধার করে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন