সর্বশেষ

সারাদেশ

মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদে ফরিদপুরে মহিলাদলের মানববন্ধন

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৫:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর মহিলাদল।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলাদলের সভাপতি নাজনীন রহমান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর মহিলাদলের সভাপতি রুকসানা পারভীন পাপীয়া, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাসরিন আলম, সাংগঠনিক সম্পাদক লুবণা জাহান, কোতয়ালী মহিলাদলের সভাপতি সেলিনা আজিজসহ জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, সংসদ সদস্য মুফতি আমির হামজা ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরি নায়াব ইউসুফের নাম জড়িয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা নিন্দনীয়।

তারা অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। অন্যথায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন