সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব: অস্ত্র মহড়ার ঘটনায় ৫ জন গ্রেপ্তার

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৫:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা নগরীর কোতয়ালী থানার ঠাকুরপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া ও দাঙ্গাবাজির ঘটনায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৩ এপ্রিল বিকাল প্রায় ৪টার দিকে ঠাকুরপাড়া এলাকার মদিনা মসজিদ রোডে একদল কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেয়। তারা পটকা বিস্ফোরণ, মিছিল ও শক্তি প্রদর্শনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ৬ এপ্রিল রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফরহাদ হোসাইন (২২), ইব্রাহিম হোসেন জসিম (২২), শাহাদত হোসেন শান্ত (১৯), তানভীর আহম্মেদ (১৬) এবং সাজ্জাদ হোসেন ওরফে রিতিক (১৭) নামের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে বিসিক শিল্পনগরী সংলগ্ন নোনাবাদ পুকুরের পূর্ব পাড়ে অভিযান চালিয়ে ৪টি রামদা/হাসুয়া এবং একটি এসএস পাইপ দিয়ে তৈরি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা আরও ১৪ জন সহযোগীর নাম প্রকাশ করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন