সারাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মোঃ আবু তৈয়ব (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে রাজধানীর শাহবাগ থানা পুলিশ।
স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টা, ঢাকায় আটক চকরিয়ার তৈয়ব
আহসান সুমন, কক্সবাজার
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মোঃ আবু তৈয়ব (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে রাজধানীর শাহবাগ থানা পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর তোপখানা রোড এলাকার মেহেরবা প্লাজায় অবস্থিত ‘জে আর এন্ড ব্রাদার্স’ নামের একটি সিল তৈরির দোকান থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের নামে জাল সিল তৈরির চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে শাহবাগ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আটক আবু তৈয়বের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় বলে জানা গেছে।
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকেও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছবি ও তথ্য শেয়ার করা হয়েছে।
১৩৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন