সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে হালকা ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদরসহ শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোলে উপজেলার বিভিন্ন এলাকায় মঙ্গলবার বিকালে হালকা ঝড়োহাওয়া ও বৃষ্টি হয়েছে।

কোথাও কোথাও ছোট আকারের শিলাবৃষ্টি হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী জানান, শিলাবৃষ্টিতে কিছু ক্ষতি হয়েছে। তবে সামগ্রিকভাবে এই বৃষ্টির ফলে কৃষকদের লাভের সম্ভাবনা অনেক বেশি।

তিনি পরামর্শ দেন, যেসব এলাকার শিলাবৃষ্টি বেশি হয়েছে, সেখানে আম বাগানে ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। এছাড়াও, যদি ফলছিন্নকারী পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এখনও কীটনাশক স্প্রে করা না হয়ে থাকে, তাহলে এখন স্প্রে করা উচিত।

জেলাজুড়ে বৃষ্টিপাতের পরিমাণ এবং মাঠকৃষির ক্ষয়ক্ষতি সম্পর্কে তথ্য সংগ্রহ চলছে। আগামীকাল এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন