সর্বশেষ

সারাদেশ

টুঙ্গিপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ব্যবসায়ী নি:স্ব, ১০ লাখ টাকার ক্ষতি

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া চারঘাটা ব্রিজের পাশে সোমবার (৬ এপ্রিল) রাতে ভয়াবহ অগ্নিকান্ডে একটি দোকান পুড়ে গেছে।

এতে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মনোরঞ্জন হালদারের আনুমানিক ১০ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে।

মনোরঞ্জন হালদার জানান, রাতের দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে আসেন। কিছুক্ষণের মধ্যে খবর পান যে তার দোকানে আগুন লেগেছে। ঘটনাস্থলে গিয়েও তিনি কোনো মালামাল উদ্ধার করতে পারেননি।

ব্যবসায়ী মনোরঞ্জন হালদার বলেন, “চোখের সামনে আমার ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এই একমাত্র উপার্জনের স্থল হারিয়ে আমি এখন নি:স্ব হয়ে গেছি। পরিবার নিয়ে কিভাবে চলবো, সেই চিন্তায় দিন কাটছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানালেও তারা ঘটনাস্থলে উপস্থিত হননি। আমি সরকারের ও প্রশাসনের কাছে সহায়তা কামনা করছি।”

স্থানীয়রা জানান, আগুন লাগার কারণে এলাকায় আতঙ্ক ছড়ায় এবং তা দ্রুত ছড়িয়ে যায়। প্রশাসন ও অগ্নি নিরাপত্তা সংস্থা এখন ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ যাচাই করছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন