সর্বশেষ

সারাদেশ

মেঘনায় জাটকা নিধনকালে ১৯ জেলে আটক, জরিমানা ৯৫ হাজার টাকা

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে কারেন্ট জাল দিয়ে জাটকা নিধনের সময় অভিযান চালিয়ে ১৯ জন জেলেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) হিজলা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেক জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।

তিনি আরও জানান, জাটকা সংরক্ষণে সরকারের নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন