সর্বশেষ

সারাদেশ

রায়পুরার ডাকাতি মামলায় দুই আসামি গ্রেপ্তার, পিকআপ জব্দ

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর রায়পুরায় সংঘটিত একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী ডিবি পুলিশের ওসি মো. আবুল কায়েস আকন্দ।

গ্রেপ্তারকৃতরা হলেন—সদর উপজেলার মাধবদী এলাকার তারা মিয়ার ছেলে মো. হৃদয় মিয়া এবং একই এলাকার ইয়াকুব মিয়ার ছেলে নূরে আলম ওরফে মিঠাই।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার দুপুরে নরসিংদী পৌর শহরের উপজেলা মোড় এলাকায় অভিযান চালিয়ে হৃদয় মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউসিয়া এলাকা থেকে নূরে আলম ওরফে মিঠাইকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ (রেজি: ঢাকা মেট্রো-ন-২১-৮৮০১) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, গত ২২ মার্চ ২০২৬ তারিখ দিবাগত রাতে রায়পুরার মাহমুদাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন বিএলএস নামক একটি ফ্যাক্টরিতে সংঘটিত ডাকাতির সঙ্গে তারা জড়িত ছিল।

এর আগে, ২৫ মার্চ বিএলএস ফ্যাক্টরির সুপারভাইজার মামুন হাজারি বাদী হয়ে অজ্ঞাতনামা ১৩-১৪ জনকে আসামি করে রায়পুরা থানায় দণ্ডবিধির ৩৯৫/৩৯৮ ধারায় মামলা দায়ের করেন। মামলার নম্বর ৫৫(৩)২৬।

ডিবি পুলিশের ওসি মো. আবুল কায়েস আকন্দ জানান, গ্রেপ্তারকৃত নূরে আলমের বিরুদ্ধে খুন, ডাকাতি ও অস্ত্র আইনে ৮টি মামলা রয়েছে এবং হৃদয় মিয়ার বিরুদ্ধে ২টি ডাকাতি মামলা বিচারাধীন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন