সারাদেশ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে হরিচান মন্ডল নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কোটালীপাড়ায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
বাদল সাহা, গোপালগঞ্জ
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১২:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে হরিচান মন্ডল নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার ঘাঘর বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্ধারিত মূল্যের বাইরে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী অতিরিক্ত দামে গ্যাস বিক্রির বিষয়টি স্বীকার করলে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ জানান, ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ যাতে তেল মজুদ কিংবা নির্ধারিত মূল্যের বাইরে এলপিজি গ্যাস বিক্রি করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
১২১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন