সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসককে রিপোর্টার্স ফোরামের সংবর্ধনা

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফ রাফিকুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরাম।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে শহরের রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক শরীফ রাফিকুজ্জামান।

সংগঠনের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট মোজাম্মেল হোসেন মুন্না, বাংলাদেশ প্রতিদিনের আমিনুল ইসলাম শাহীন, রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ইকরামুল কবীর, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রসুন মণ্ডল, চ্যানেল ২৪-এর বাদল সাহা এবং বৈশাখী টেলিভিশনের শেখ মোস্তফা জামান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান বেনো, এটিএন নিউজের সজীব বিশ্বাস, স্টার নিউজের নুরুল আলম ফয়সাল, মোহনা টেলিভিশনের মাসুদ পারভেজ এবং নাগরিক টিভির আশিক জামানসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শেষে ফুল দিয়ে নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে শরীফ রাফিকুজ্জামান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে জেলা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি আরও জানান, মানবিক উদ্যোগের অংশ হিসেবে গোপালগঞ্জে সরকারি জমিতে একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে সাংবাদিকসহ সমাজসেবীদের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় বক্তারা নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিও তুলে ধরেন তারা।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন