গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয়, ট্রাইব্যুনাল আইনেই বিচার : চিফ প্রসিকিউটর
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৯:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, গুম অধ্যাদেশ আইন সম্পূর্ণ অপ্রয়োজনীয় ছিল।
তাঁর মতে, গুমের অভিযোগ ইতিমধ্যেই ট্রাইব্যুনাল আইনে সংজ্ঞায়িত ছিল, তাই নতুন অধ্যাদেশ বা আলাদা ট্রাইব্যুনাল গঠন করার দরকার ছিল না।
মঙ্গলবার (৭ এপ্রিল) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, "গুম অধ্যাদেশের আওতাধীন অপরাধ ইতিমধ্যেই ট্রাইব্যুনাল আইনে বিচারযোগ্য ছিল। তাই আমি মনে করি, আলাদা আইন ও ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন ছিল না।"
চিফ প্রসিকিউটর আরও বলেন, অধ্যাদেশটি বাতিল করে ট্রাইব্যুনাল আইনের সঙ্গে একীভূত করা একটি যথার্থ সিদ্ধান্ত। তিনি আইনমন্ত্রী ও সংসদ সদস্যদের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারের পথ আরও সুগম করতে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (সংশোধন) বিল ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। সংশোধনীর মাধ্যমে গুমকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। বিলটি সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান উত্থাপন করে কণ্ঠভোটে পাস করেন।
১২২ বার পড়া হয়েছে