সর্বশেষ

জাতীয়

ডিবির হেফাজতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ২:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম মঙ্গলবার সকালে গণমাধ্যমকে জানান, শিরীন শারমিন চৌধুরী বর্তমানে ডিবির হেফাজতে রয়েছেন এবং তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে কোন মামলায় বা কী কারণে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী। এর আগে ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন এবং পরবর্তীতে টানা দায়িত্ব পালন করেন।

এদিকে, জুলাইয়ের গণ-অভ্যুত্থান ঘিরে সহিংসতার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট দায়ের করা হত্যা মামলায় তাঁকে আসামি করা হয়। ওই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ মোট ১৭ জনের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন