সর্বশেষ

সারাদেশ

 জামালপুরে অবৈধ পেট্রোল মজুদে দুইজনের কারাদণ্ড

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৫:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) রাতে জামালপুর সদর উপজেলার গেইটপাড় স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ হাবিব (৪৫) ও নাজমুল হাসান (৩৩) নামে দুইজনকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তরা ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে পেট্রোল সংগ্রহ করে ট্যাংক থেকে বোতলে ভরে মজুদ করছিলেন। পরে তা বেশি দামে বিক্রির পরিকল্পনা ছিল তাদের।

এ অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমন হোসেন জানান, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর নির্দেশে অবৈধ জ্বালানি মজুদ ও কালোবাজারির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন