সারাদেশ
জয়পুরহাটে দুই সড়ক ও মসজিদ উন্নয়ন কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৩:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটে দুটি পাকা সড়ক নির্মাণ ও একটি মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে এসব উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান এবং জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশসহ সংশ্লিষ্টরা।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, পৌর শহরের ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন এলাকা এবং সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পশ্চিম আদিবাসী এলাকায় প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে দুটি পাকা সড়কের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ধুলাতর মাস্টারপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদের উন্নয়ন কাজ ৫ লাখ টাকা ব্যয়ে শেষ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মাসুদ রানা প্রধান বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। নতুন সড়ক দুটি চালু হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের কাদা-পানির দুর্ভোগ দূর হবে এবং যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
১২২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন