সর্বশেষ

সারাদেশ

চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের পরিচিতি সভা

মুন্না রহমান, চুয়াডাঙ্গা
মুন্না রহমান, চুয়াডাঙ্গা

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মিজ লুৎফন নাহারের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ৩টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ লুৎফন নাহার। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিকুজ্জামান।

সভায় জেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন বিষয়ে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, চ্যানেল আই প্রতিনিধি রাজীব হাসান কচি, দৈনিক পশ্চিমাঞ্চল সম্পাদক আজাদ মালিথা, দৈনিক আজকের চুয়াডাঙ্গা সম্পাদক বিপুল আশরাফ, এনটিভি প্রতিনিধি রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মানিক আকবর, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি এফ. এ. আলমগীর, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি হুসাইন মালিক, নাগরিক টিভির জেলা প্রতিনিধি সামসুজ্জোহা পলাশ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জিসান আহমেদ ও দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার স্টাফ রিপোর্টার মুন্না রহমান।

জেলা প্রশাসক মিজ লুৎফন নাহার বলেন, “চুয়াডাঙ্গাকে একটি আধুনিক জেলায় রূপান্তরিত করতে হবে। জেলার পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং অবৈধ দখলমুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তেলপাম্পে দীর্ঘ লাইনের কারণে কৃষকদের অসুবিধা না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীকাল থেকে জেলার সকল এজেন্সি পয়েন্টে তেল সরবরাহ করা হবে।”

তিনি আরও বলেন, “চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাস নির্মাণের কাজ খুব দ্রুত শুরু করা হবে। জেলার ইটভাটার কারণে রাস্তা মাটিতে ভরে চলাচলে বিঘ্ন ঘটলে তা নিয়ন্ত্রণে আনা হবে। পাশাপাশি, জেলার প্রধান নদী মাথাভাঙ্গা ও শাখা নদী নবগঙ্গার দূষণ রোধে পৌরসভাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এর ফিডব্যাক পরবর্তীতে নেওয়া হবে।”

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন