সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে হামের প্রাদুর্ভাব; ব্যাপক টিকাদান কার্যক্রম শুরু

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুর জেলােও সারাদেশের ন্যায় হামের প্রাদুর্ভাব বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন ব্যাপক টিকাদান কার্যক্রম শুরু করেছে।

রবিবার সকাল ৮টা থেকে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় একযোগে ৪৮৮টি কেন্দ্রে শিশুদের টিকা প্রদান করা হচ্ছে। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদ প্রশাসক এড. একেএম সলিমুল্লাহ সেলিম এবং সিভিল সার্জন ডা. নুরে আলম দ্বীন বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করে কার্যক্রমের অগ্রগতি দেখেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চাঁদপুর সদরে ৩৩০টি, হাইমচরে ১২৮টি এবং পৌর এলাকায় ৪০টি কেন্দ্রে টিকাদান চলছে। আগামী ২১ এপ্রিল পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী ৭২,৮৭৪ জন শিশুকে টিকার আওতায় আনা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে জেলায় হামের উপসর্গ নিয়ে প্রায় ১৫০ জন শিশু চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৩২ জনের হামের উপস্থিতি শনাক্ত হয়েছে। ইতিমধ্যে হামে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন অভিভাবকদের শিশুদের নির্ধারিত টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন