সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকা কার্যক্রম শুরু, পাচ্ছে ১ লাখ ৬৭ হাজার শিশু

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৯:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে হামের সংক্রমণ প্রতিরোধে তিনটি উপজেলায় একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

রবিবার সকাল ৯টায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, হামের সংক্রমণ বৃদ্ধির হার বিবেচনায় নিয়ে সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলাকে এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে। এ তিন উপজেলায় মোট ১ লাখ ৬৭ হাজার ২৮৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রথম দিনে জেলা হাসপাতাল টিকা কেন্দ্রসহ তিন উপজেলার মোট ৩৭টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচি শুরুর পর থেকেই অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে; তারা লাইনে দাঁড়িয়ে শিশুদের টিকা দিচ্ছেন। টিকাদান কেন্দ্রের পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা।

জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, টিকাদান কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী তিন সপ্তাহ পর্যায়ক্রমে জেলার সব ইউনিয়নে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এছাড়া লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৪৫ হাজার ডোজ অতিরিক্ত টিকা মজুত রয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন