সর্বশেষ

সারাদেশ

বাঘায় অভিযান: ১৩০ বোতল স্কাপসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ১:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী জেলার বাঘা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ একটি সফল অভিযানে ১৩০ বোতল স্কাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শনিবার (০৪ এপ্রিল ২০২৬) ভোরে বাঘা থানার আলাইপুর মধ্যপাড়া গ্রাম থেকে তাদের ধরা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া গ্রামের মৃত আছান আলীর ছেলে মো. হামিদুল হক (৪২) এবং একই উপজেলার আলাইপুর মধ্যপাড়া গ্রামের মৃত খাদেম আলীর ছেলে মো. চপল আলী (৩৭)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে ডিবির এসআই মো. আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে আলাইপুর মাদ্রাসা মোড় ও আশপাশ এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আলাইপুর মধ্যপাড়া গ্রামের ইয়ার উদ্দিন মোল্লার বাড়ির দক্ষিণ পাশে কাঁচা রাস্তার সামনে দুই ব্যক্তি স্কাপ বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

পুলিশ ওই স্থানে অভিযান চালালে তারা পালানোর চেষ্টা করে। পরে ভোর ৫টা ১০ মিনিটে হামিদুল হকের দেহ তল্লাশি করা হলে তার হাতে থাকা সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে ১৩০ বোতল স্কাপ উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, চপল আলীর বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন