সর্বশেষ

সারাদেশ

বরিশালে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবি

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরমোনাইর মাহফিল শেষে মুসল্লিদের নিয়ে এমভি সাব্বির-৩ নামক লঞ্চটি চরমোনাই থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছিল। পথিমধ্যে শনিবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় কালিগঞ্জ লঞ্চঘাট এলাকায় লঞ্চটির সঙ্গে ‘মোল্লা ভাই ভাই’ নামের বালুবাহী বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

স্থানীয় কার্গো জাহাজের স্টাফ রাজা মিয়া জানিয়েছেন, সংঘর্ষের পর বাল্কহেডটি মেঘনা নদীতে ডুবে যায়। তবে স্থানীয় জেলেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাল্কহেডে থাকা চারজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

কালিগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক জানিয়েছেন, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকল স্টাফ সুস্থ রয়েছেন। পাশাপাশি, এমভি সাব্বির-৩ লঞ্চের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং এটি তার গন্তব্যের উদ্দেশ্যে নিরাপদে রওয়ানা দিয়েছে। তিনি আরও জানান, লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন