সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহের ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৮:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়া এলাকায় মোবাইল চুরির সন্দেহে দুই শিশুকে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার হয়েছেন।

পুলিশ জানিয়েছে, গত ২৭ মার্চ সকাল ৯:৩০ টার দিকে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিশু দু’জন হলেন আরাফাত হোসেন (৮) ও মিহাদ হোসেন (৫), যারা স্থানীয় বাসিন্দা মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলামের সন্তান।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা শিশু দু’জনকে জোরপূর্বক তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল। পরে স্থানীয় একটি পুকুরপাড়ের পরিত্যক্ত টয়লেটে তাদের পানি পান করানো হয়, মারধর করা হয় এবং একপর্যায়ে পুকুরে ডুবিয়ে হত্যা করার চেষ্টা করা হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভ দেখা দেয়।

পুলিশ গাজীপুর থেকে প্রধান অভিযুক্ত মো. আব্দুল্লাহ আল মাসুমকে শুক্রবার রাত ২টার দিকে গ্রেপ্তার করে। ভুক্তভোগী শিশুদের পিতা মামলা দায়ের করেছেন ত্রিশাল থানায়। মামলায় অভিযোগ আনা হয়েছে পেনাল কোডের ১৪৩, ৩৪২, ৩২৩, ৩০৭ ও ৫০৬ ধারায়।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন জানান, ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন