সর্বশেষ

বিনোদন

‘লাক্স সুপারস্টার ২০২৫’–এর মুকুট উঠল বিদুষী বর্ণিতার মাথায়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৭:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো লাক্স সুপারস্টার ২০২৫–এর গ্র্যান্ড ফিনালে।

শুক্রবার রাতে এই প্রতিযোগিতার বিজয়ী হিসেবে মুকুট অর্জন করেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা।

ট্রফি হাতে নেওয়ার পর আবেগাপ্লুত বর্ণিতা বলেন, দর্শকদের ভালোবাসাই তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। তিনি জানান, মুহূর্তটি তার জন্য ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ—এতটাই যে দাঁড়িয়ে থাকাও কঠিন হয়ে পড়েছিল।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বর্ণিতা বলেন, জীবনে সব সময় ভালো ফল করার চেষ্টা করলেও কখনো প্রথম হতে পারেননি। বরাবরই দ্বিতীয় বা তৃতীয় অবস্থানে থেকেছেন। তবে এবার সেই আক্ষেপ ঘুচেছে, কারণ এই মঞ্চে তিনি প্রথম হওয়ার স্বাদ পেয়েছেন।

জয়ের আনন্দের পাশাপাশি দায়িত্ববোধের কথাও উল্লেখ করেন তিনি। বর্ণিতার মতে, এই অর্জন শুধু একটি পুরস্কার নয়, বরং এটি বড় দায়িত্ব, যা তিনি সবার ভালোবাসার মর্যাদা রেখে এগিয়ে নিয়ে যেতে চান।

বিজয়ী হিসেবে তিনি পাচ্ছেন একটি বিলাসবহুল গাড়ি, নির্মাতা শিহাব শাহীন–এর ওয়েব কনটেন্টে কাজের সুযোগ এবং ইমপ্রেস টেলিফিল্ম–এর ব্যানারে নির্মাতা রায়হান রাফী পরিচালিত একটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ।

রায়হান রাফীর সঙ্গে কাজ করার সুযোগকে ‘অবিশ্বাস্য’ বলে উল্লেখ করে বর্ণিতা বলেন, প্রতিযোগিতার শুরু থেকেই তিনি তাদের মেন্টর ছিলেন এবং তার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে।

লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে প্রাথমিক বাছাই শেষে ১১ হাজার প্রতিযোগীকে ডাকা হয়। সেখান থেকে সেরা ১০ জনকে নিয়ে গত বছরের সেপ্টেম্বর থেকে চ্যানেল আই–এ প্রতিযোগিতার সম্প্রচার শুরু হয়। অংশগ্রহণকারীদের গ্রুমিংয়ের দায়িত্বে ছিলেন আজরা মাহমুদ। বিচারকের আসনে ছিলেন অভিনেত্রী জয়া আহসান, নির্মাতা রায়হান রাফী এবং অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

চূড়ান্ত পর্বে পাঁচজন প্রতিযোগী অংশ নেন। বর্ণিতা ছাড়াও ছিলেন চট্টগ্রামের আমিনা ইসলাম, খুলনার নুসরাত আফরীন ইয়ুমনা, ঢাকার তিস্তা পাল এবং পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল।

প্রথম রানারআপ হয়েছেন নাযাহ নাওয়ার বিনতে নুরুল, তিনি পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক। দ্বিতীয় রানারআপ হয়েছেন আমিনা ইসলাম, তার প্রাপ্তি তিন লাখ টাকা।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন