মধুখালীতে ছাত্রলীগ কমিটি ঘোষণা, রাতেই পুনঃস্থগিত
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৩:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নে ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) কমিটি বৃহস্পতিবার বিকেলে ঘোষণা করা হলেও রাতেই জেলা শাখার পক্ষ থেকে তা পুনঃস্থগিত করা হয়েছে।
বিকেলের কমিটি ঘোষণায় মধুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রবিন মোল্যা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মুরাদ বিশ্বাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মনিরুজ্জামান মন্নু খাঁনকে সভাপতি, খাঁন আশিকুর রহমানকে সাধারণ সম্পাদক ও মো. সাকিব শেখকে সাংগঠনিক সম্পাদক করে কামালদিয়া ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনিয়নের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামী এক বছরের জন্য এই কমিটি গঠিত হয়েছে।
কিন্তু রাতেই জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ স্বাক্ষরিত আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে একই কমিটি পুনঃ¯’গিত করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, ২ এপ্রিলের নবগঠিত কমিটি ফরিদপুর জেলা ছাত্রলীগের অনুমোদনক্রমে ¯’গিত করা হলো।
মধুখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনজামামুল আলম অনিক বলেন, “এখন পর্যন্ত আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছি। একজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন এবং কমিটি গঠন ও ¯’গিতের বিষয়টি, তা আমার জানা নেই।”
ঘটনাটি জেলা ও উপজেলা ছাত্রলীগের মধ্যে সাংগঠনিক বিভ্রান্তি ও দিকনির্দেশনার অভাবের ইঙ্গিত দিয়েছে।
১২২ বার পড়া হয়েছে