কলাপাড়ায় পরকীয়ার অভিযোগে স্বামীর শপথ
দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার সিদ্ধান্ত
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৮:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আনিপাড়া গুচ্ছগ্রামের জাহাঙ্গীর হাওলাদার তার স্ত্রীর পরকীয়ার অভিযোগে বুধবার দুপুরে এলাকাবাসীর সামনে দুধ দিয়ে গোসল করে ঘোষণা করেছেন, তিনি স্ত্রী নুপুর আক্তারকে আর ঘরে তুলবেন না।
জাহাঙ্গীরের দাবি, প্রায় চার বছর আগে তিনি খালাতো বোন নুপুরকে বিয়ে করেন, তবে বিয়ের পর থেকেই তিনি একাধিকবার পরকীয়ায় লিপ্ত হয়েছেন। সর্বশেষ ২৭ মার্চ রাতে তিনি, তার স্ত্রী এবং স্ত্রীর পরকীয়া প্রেমিকের মধ্যে ভিডিও কলের মাধ্যমে গ্রুপ কথোপকথনে নুপুর নোংরা সম্পর্কের বিষয় স্বীকার করেন এবং জাহাঙ্গীরকে মৌখিকভাবে তালাক দেন। জাহাঙ্গীরও সেই অনুযায়ী তাকে মৌখিক তালাক দেন।
জাহাঙ্গীর জানান, তিনি ছোট বয়সে মা হারিয়ে খালাতো বোনকে মায়ের মমতা পাওয়ার আশায় বিয়ে করেছিলেন। কিন্তু পরকীয়ার বিষয়টি খালাতো বোন এবং খালার কাছে জানালে তিনি প্রতিকার না পেয়ে ভেঙে পড়েন। তাই তিনি দ্বিতীয়বার স্ত্রীকে ঘরে তুলবেন না বলে শপথ করেন।
নুপুরের বাবা ইউসুফ আকন দাবি করেছেন, তার মেয়ে জাহাঙ্গীরের নেশা ও নির্যাতনের শিকার, তবে পরকীয়ার বিষয়টি তার জানা নেই।
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
১০৮ বার পড়া হয়েছে