সারাদেশ
দিনাজপুরের নবাবগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির চেষ্টা করায় তিনজনকে এক বছর করে কারাদ- দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান তাদের সাজা দেন।
দিনাজপুরে ঘোড়ার মাংস বিক্রির চক্র ভেঙে ভ্রাম্যমান আদালতের এক বছরের সাজা
স্টাফ রিপোর্টার, হিলি, দিনাজপুর
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৮:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের নবাবগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির চেষ্টা করায় তিনজনকে এক বছর করে কারাদ- দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান তাদের সাজা দেন।
ঘটনা¯’লের সূত্রে জানা যায়, আব্দুল্লাহ, রুবেল ও রবিউল—যাদের বাড়ি যথাক্রমে নেত্রকোনা, নীলফামারি ও রংপুর—একটি সুপারি বাগানে ঘোড়া জবাই করে মাংস বৃদ্ধির উদ্দেশ্যে রাখছিল। অভিযান চালিয়ে ১২ মণ ঘোড়ার মাংস জব্দ করা হয়। অভিযুক্তদের প্রত্যেককে এক বছর করে কারাদ- দেওয়া হয় এবং জব্দকৃত মাংস মাটির নিচে পূঁতে ফেলা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান জানান, সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন