সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ইউপি সদস্যকে শারীরিক লাঞ্ছিত করার অভিযোগে তদন্তের মুখে প্রকল্প কর্মকর্তা

স্টাফ রিপোর্টার, গো
স্টাফ রিপোর্টার, গো

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মো: মোশাররফ হোসেন মোল্লা অভিযোগ করেছেন যে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল জব্বার তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন।

মোল্লা অভিযোগ করেছেন, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় ফাইনাল বিল উত্তোলনের জন্য তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে গেলে, আব্দুল জব্বার তার সঙ্গে বিবাদ শুরু করেন এবং অতিরিক্ত উৎকোচ দাবি করেন। মোল্লা টাকা দিতে অস্বীকৃতি জানালে কর্মকর্তার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে শারীরিকভাবে মারধর করা হয় এবং সার্টের কলার ধরে গালিগালাজ করা হয়। পাশের রুম থেকে লোকজন এসে তাকে উদ্ধার করেন।

মোল্লা জানিয়েছেন, আগে থেকেই ২০ হাজার টাকার উৎকোচের ঘটনা ঘটেছে। তিনি সুষ্ঠু বিচার চাইছেন এবং এ বিষয়ে লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির জানান, তাঁর অফিসে অভিযোগপত্র এসেছে, তবে তিনি এখনো তা দেখেননি। আগামীকাল অভিযোগপত্র পর্যবেক্ষণ করে তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার মোবাইলে ফোন রিসিভ করা যায়নি।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন