খাল সচল হলে আলু চাষির ক্ষতি রোধ করা যেত: প্রতিমন্ত্রী
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৭:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটে জপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, বৃষ্টির কারণে এবার আলু চাষিদের ক্ষতির মূল কারণগুলোর মধ্যে অন্যতম হলো ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি। মাঠ পর্যায়ের খালগুলো সচল থাকলে অসম সময়ে বৃষ্টির পানি নিষ্কাশন সম্ভব হতো এবং আলু ক্ষেত তলিয়ে যেত না।
শুক্রবার দুপুরে কালাই উপজেলার মাত্রাইয়ের কানমোনা-হারাবতী খালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, সাম্প্রতিক ক্ষতিগ্রস্ত আলু চাষিদের পুনর্বাসন এবং দেশে উৎপাদিত ১৫-২০ লক্ষ টন অতিরিক্ত আলুর সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকার কার্যক্রম চালাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের মঙ্গলের জন্য ন্যায্য অর্থনৈতিক সুবিধা পৌঁছে দিতে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করেছেন। এছাড়া, সারাবিশ্বে জ্বালানি তেলের সংকট থাকা সত্ত্বেও দেশে তেলের দাম স্বাভাবিক আছে। তিনি সাংবাদিকদের অনুরোধ করেন, কেউ যেন অবৈধভাবে তেল মজুদ করতে না পারে, সে দিকে বিশেষ নজর রাখতে।
এ সময় জেলা প্রশাসক আল মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা, বিএনপি নেতা ইব্রাহিম ফকির, মওদুদ আলম, আব্দুল আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, ৬ কিলোমিটার দীর্ঘ কানমোনা-হারাবতী খাল খননের জন্য বরাদ্দ ধরা হয়েছে ৭১ লাখ টাকা। খালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছে পানি উন্নয়ন বোর্ড।
১৫২ বার পড়া হয়েছে