সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে হামের হটস্পট: ৪৩ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৪৩ শিশু। এর মধ্যে ১০ মাস বয়সী এক কন্যা শিশু মৃত্যুবরণ করেছে। ঘটনায় শিশুদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

গোপালগঞ্জে হাম শনাক্তের কোনো ল্যাব না থাকায় নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে। ইতিমধ্যে জেলা থেকে ৩০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের প্রাদূর্ভাব রোধে তৎপর। রোগী হামের উপসর্গ নিয়ে আসলে তা দ্রুত সিভিল সার্জন অফিসে জানাতে হবে।

বর্তমানে ৪৩ শিশু থেকে ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ১২ শিশুর চিকিৎসা চলছে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস জানান, শিশুদের যত্ন নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা: আবু সাইদ মো. ফারুক জানান, দেশে কোন জেলায় হাম শনাক্ত ল্যাব নেই, তবে লক্ষণ দেখা মাত্রই চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে, রোগী আসলে দ্রুত চিকিৎসা ও নমুনা সংগ্রহের ব্যবস্থা করতে হবে।

গোপালগঞ্জে হামের প্রাদূর্ভাব নিয়ে সর্বশেষ ঘটনা ঘটেছে মুকসুদপুর উপজেলার টেংরাখোলা ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামে। ১০ মাস বয়সী তুবা ইসলাম তোহা ১৯ মার্চ হামের উপসর্গ দেখা দিলে পরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মারা যান। এরপর জেলা স্বাস্থ্য বিভাগ তৎপর হয়ে টিকা কার্যক্রম ও তথ্য সংগ্রহ শুরু করেছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন