সর্বশেষ

সারাদেশ

উল্লাপাড়ায় কিশোরী অপহরণ

মামলা নিতে গড়িমসির অভিযোগ থানার ওসির বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কিশোরী ওকেয়া আফসানাকে অপহরণের অভিযোগে মামলা নিতে দেরি ও গড়িমসির অভিযোগ উঠেছে থানার ওসির বিরুদ্ধে। শুক্রবার (৪ এপ্রিল) ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে উপজেলার চৈড়া শিক্ষা দক্ষিণপাড়া এলাকায় সংবাদ সম্মেলনে এই অভিযোগ প্রকাশ করা হয়।

ভুক্তভোগী কিশোরীর বাবা আনোয়ার হোসেন জানান, ২২ মার্চ সকাল ১১টার দিকে তাদের মেয়ে উধুনিয়া ইউনিয়নের একটি এলাকা থেকে অপহরণ করা হয়। ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে অভিযোগ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান বিষয়টি গুরুত্ব না দিয়ে তাদের থানা থেকে বের করে দেন।

পরবর্তীতে ২৬ মার্চ তারা আবার থানায় গেলে ওসি কোনো কার্যকর পদক্ষেপ নেননি। পরে এসআই সেলিম তাদের ঢাকায় গিয়ে মেয়েকে খোঁজার পরামর্শ দেন। ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি।

৩১ মার্চ সার্কেল এসপির নির্দেশে এসআই সেলিম মামলাটি গ্রহণ করেন। কিন্তু ১ এপ্রিল থানায় গেলে তদন্ত কর্মকর্তারা বিভিন্ন সময় আসতে বলে দেরি করান এবং রাত ১১টা পর্যন্ত বসিয়ে রাখার পরও কোনো কার্যকর পদক্ষেপ হয়নি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অবিলম্বে কিশোরীকে উদ্ধার, মামলার দ্রুত গ্রহণ এবং থানার ওসির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

সংবাদ সম্মেলনে কিশোরীর মা সহ অন্যান্য স্বজনরা উপস্থিত ছিলেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন