নড়াইলে প্রেমিকার বিয়ের দাবিতে অনশন, প্রেমিক-পারিবার পলাতক
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৭:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে বৃহস্পতিবার রাত ১০ টা থেকে এক নারী প্রেমিকার বিয়ের দাবিতে অনশন করছেন। বিষয়টি টের পেয়ে প্রেমিক রাজু মোল্যা (২৫) এবং তার পরিবারের সদস্যরা ঘর ছেড়ে পালিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী ও রাজুর মধ্যে প্রায় আট বছরের প্রেমের সম্পর্ক ছিল। তবে পরিবারের ইচ্ছার কারণে ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর ওই নারীকে একই গ্রামের অন্য যুবক হানিফের সঙ্গে সামাজিকভাবে বিয়ে দেওয়া হয়। বিয়ের পরও রাজুর সাথে গোপনে সম্পর্ক চালিয়ে গেছেন তিনি।
সম্প্রতি রাতের একটি ঘটনায় স্বামী হানিফ তাকে হাতে ধরে, এবং স্থানীয়ভাবে শালিশের মাধ্যমে তালাক দেন। এর পর বৃহস্পতিবার রাতে রাজুর বাড়িতে এসে তিনি বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
অনশনকারী নারী জানিয়েছেন, “আমার স্বামী আমাকে বিয়ে দিয়েছে কিন্তু রাজুর কাছে থাকা কিছু ছবি-ভিডিও দিয়ে আমাকে হুমকি দিচ্ছিল। এখন আমার যাওয়ার জায়গা নেই। রাজুই যদি আমাকে না নেয়, আমি আত্মহত্যার চেষ্টা করতে পারি।”
শেখহাটি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর বলেন, “মেয়েটি রাত ১০ টার পর থেকে অনশন করছে। রাজু ও তার পরিবারের সদস্যরা পালিয়েছে। যেহেতু রাজুর কারণে মেয়েটির সংসার নষ্ট হয়েছে, তাই তার বিয়ে রাজুর সঙ্গে হওয়া উচিত।”
নড়াইল সদর থানার পরিদর্শক অজয় কুন্ডু বলেন, “মেয়েটি অনশন শুরু করেছে, তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
১০৯ বার পড়া হয়েছে