সর্বশেষ

সারাদেশ

মানবিক উদ্যোগে পাশে স্বেচ্ছাসেবীরা

প্রবাসী ছেলের অপেক্ষায় পড়ে ছিল বাবা-মায়ের মরদেহ

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৭:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রবাসে থাকা একমাত্র ছেলের জন্য শেষ দেখা নিশ্চিত করতে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সড়ক দুর্ঘটনায় নিহত দম্পতির মরদেহ সংরক্ষণে এগিয়ে এসে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে তারা।

উপজেলার রামভদ্র নয়ারহাট এলাকার বাসিন্দা আনিসুর রহমান ও তার স্ত্রী আফিয়া বেগম রংপুরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। দুর্ঘটনাস্থলেই আনিসুর রহমানের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্ত্রীও। একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে আসে শোকের ছায়া।

দম্পতির একমাত্র ছেলে বিদেশে অবস্থান করায় তাৎক্ষণিক দাফন সম্পন্ন করা সম্ভব হয়নি। শেষবারের মতো বাবা-মায়ের মুখ দেখার জন্য দেশে ফেরার প্রস্তুতি নেন তিনি। এ অবস্থায় মরদেহ সংরক্ষণ নিয়ে বিপাকে পড়ে পরিবারটি, কারণ গ্রামাঞ্চলে প্রয়োজনীয় ব্যবস্থা ছিল না।

এমন পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়ে দেয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থা”। সংগঠনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের একমাত্র ফ্রিজিং কফিনের মাধ্যমে মরদেহ সংরক্ষণের ব্যবস্থা করেন। এতে করে প্রবাসী সন্তানের জন্য শেষবারের মতো বাবা-মাকে দেখার সুযোগ নিশ্চিত হয়।

সংগঠনের সদস্যরা জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই তারা এমন কাজে এগিয়ে আসেন। সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছেন তারা।

সংস্থার সভাপতি কাজী আমিনুল ইসলাম ফকু বলেন, “এ ধরনের ঘটনা আমাদের ব্যথিত করে। একটি মাত্র ফ্রিজিং কফিন দিয়ে পুরো জেলায় সেবা দেওয়া কঠিন হলেও আমরা চেষ্টা করি, কোনো সন্তান যেন তার বাবা-মায়ের শেষ দেখা থেকে বঞ্চিত না হয়।”

এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সচেতন মহল মনে করছে, এ ধরনের মানবিক কর্মকাণ্ডই সমাজে সহমর্মিতা ও মানবতার বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন