সারাদেশ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্র ও তার ফুফার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার খাড়ুয়া বড়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরসহ দুইজনের মৃত্যু
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৭:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্র ও তার ফুফার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার খাড়ুয়া বড়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—খাড়ুয়া বড়াইল গ্রামের বাসিন্দা শামসুল হকের ছেলে মো. সাকিব (১৫), যিনি স্থানীয় উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন, এবং একই উপজেলার মৃত জয়নুদ্দিন সিকদারের ছেলে মো. আব্দুল জব্বার (৬০)। আব্দুল জব্বার সম্পর্কে সাকিবের ফুফা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় সাকিব। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে তার ফুফা আব্দুল জব্বারও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বিষয়টি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।
১০৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন