সর্বশেষ

সারাদেশ

ছোট জাহাঙ্গীর বাহিনীর ২ সক্রিয় সদস্য আটক, জিম্মি ৩ জেলে উদ্ধার

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

একই সঙ্গে ‘জোনাব’ বাহিনীর হাতে জিম্মি থাকা তিন জেলেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট জাহাঙ্গীর বাহিনী খুলনার দাকোপ থানার বাইনতলা খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে সেখানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতরে পালানোর চেষ্টা করে। এ সময় আভিযানিক দল ধাওয়া করে দুইটি একনলা বন্দুক, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৫ পিস ইয়াবা ও নগদ ১,১০০ টাকাসহ ছোট জাহাঙ্গীর বাহিনীর দুই সক্রিয় সদস্যকে আটক করে এবং তাদের আস্তানা ধ্বংস করে।

আটককৃতরা হলেন— বাগেরহাটের শরণখোলা উপজেলার মো. সোহাগ হাওলাদার (৩৫) এবং খুলনার পাইকগাছা থানার বাবুল সানা (৪২)। তারা দীর্ঘদিন ধরে ছোট জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতির সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।

অন্যদিকে, আরেকটি গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ৩১ মার্চ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর থানার হোগলডরা খাল সংলগ্ন এলাকা থেকে একটি নৌকাসহ তিন জেলেকে জিম্মি করে মুক্তিপণ দাবি করছিল।

এ তথ্যের ভিত্তিতে গত ১ এপ্রিল সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড স্টেশন হলদেবুনিয়া ও স্টেশন কৈখালী যৌথভাবে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জিম্মি থাকা একটি নৌকাসহ তিন জেলেকে উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাতদের ব্যবহৃত একটি নৌকা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি ওয়াকিটকি চার্জার, ৩টি মোবাইল ব্যাটারি এবং একটি কুড়াল জব্দ করা হয়।

উদ্ধারকৃত জেলেরা হলেন— সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইনতাজ (৫০), মোশাররফ (৪২) ও আনিস (৪৫)।

কোস্ট গার্ড জানিয়েছে, আটক ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মিডিয়া কর্মকর্তা আরও জানান, গত দেড় বছরে বাংলাদেশ কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানে কুখ্যাত করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর মোট ৬১ জন ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। এসব অভিযানে ৮০টি আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গোলাবারুদ, ৩০৮ রাউন্ড ফাঁকা গুলি এবং ১,৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা হয়েছে। পাশাপাশি দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে।

সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

এছাড়া কোস্ট গার্ড পশ্চিম জোনে ব্রিফিং প্রদান করেন লেফটেন্যান্ট শেখ সাদমান বিন মাহমুদ (এক্স), বিএন, নির্বাহী কর্মকর্তা, বিসিজিএস সোনার বাংলা।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন