সর্বশেষ

সারাদেশ

দুর্ঘটনায় আহত ভ্রাম্যমাণ বিক্রেতার পাশে দাঁড়িয়েছেন যুবদল নেতা ডিকো

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৫:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী নগরীর নওদাপাড়া আম চত্বর মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত এক ভ্রাম্যমাণ বিক্রেতার পাশে দাঁড়িয়েছেন রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল সরকার ডিকো।

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) বিকেলে নওদাপাড়া আম চত্বর মোড় সংলগ্ন ইজতেমা মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জের বাসিন্দা আব্দুর রাজ্জাক সমপাপড়ি বিক্রি করতে এসে ম্যাচ ফ্যাক্টরি মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। এতে তার পা ভেঙে যায় এবং তিনি সড়কে পড়ে থাকেন।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী ও রাজশাহী জেলা যুবদল কর্মী, আলোর দিশারী সংঘের সভাপতি মো. সোহেল দ্রুত আহত রাজ্জাককে উদ্ধার করে নওদাপাড়ার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

পরে তিনি বিষয়টি ফয়সাল সরকার ডিকোকে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর আহত ব্যক্তির চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণ করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করানো হয়।

এ সময় ফয়সাল সরকার ডিকো আহত ব্যক্তির চিকিৎসার ব্যয়ভার বহনের আশ্বাস দেন। পাশাপাশি দুর্ঘটনার কারণে বিক্রির অযোগ্য হয়ে পড়া সমপাপড়িগুলো ন্যায্যমূল্যে কিনে নেন। তিনি আহত আব্দুর রাজ্জাকের পরিবারের সঙ্গেও যোগাযোগ করে গোপালগঞ্জ থেকে রাজশাহীতে আসার ব্যবস্থা করেন।

এ মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসা লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে ফয়সাল সরকার ডিকো বলেন, “যুবদল সবসময় অসহায় মানুষের পাশে আছে। মানবিক কাজের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন