সর্বশেষ

সারাদেশ

ঈশ্বরদীতে যুবককে গুলি করে হত্যা, মোটরসাইকেলে হামলা

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৫:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর এলাকায় ইমরান হোসেন সোহাগ (২৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। স্থানীয়দের মতে, তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং উপজেলা ছাত্রদলের একটি পক্ষের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সোহাগ তার বন্ধুদের সঙ্গে সাড়া গোপালপুর রেললাইনের পাশে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলাকারীরা পরে দ্রুত পালিয়ে যায়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন