সর্বশেষ

সারাদেশ

জকিগঞ্জে ৫ হাজার ইয়াবাসহ আটক ১, পুলিশের অভিযানে পাচারচেষ্টা নস্যাৎ

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের জকিগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে জকিগঞ্জ-শেওলা সড়কে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এসআই মাসুদ আহমেদের নেতৃত্বে অভিযানে অংশ নেন এএসআই রকিবুল ইসলাম ভূঞা ও এএসআই মো. এরশাদ মিয়া।

অভিযান চলাকালে উপজেলার ২নং বিরশ্রী ইউনিয়নের পীরনগর এলাকায় ইমন ভ্যারাইটিজ স্টোরের সামনে পাকা রাস্তা থেকে মো. আব্দুল ওয়াহিদ (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক আব্দুল ওয়াহিদের বাড়ি উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামে।

এ ঘটনায় জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আটক ব্যক্তিসহ পলাতক আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন