সর্বশেষ

সারাদেশ

বরিশালে কলেজছাত্র সাইদুল ইসলামের হত্যায় মানববন্ধন ও বিক্ষোভ

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালের বাকেরগঞ্জে কলেজ ছাত্র সাইদুল ইসলাম সজিব (২৪) হত্যার বিচার এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এতে নিহত সজিবের পরিবার, সহপাঠী, বন্ধু এবং স্থানীয় শিক্ষার্থীরা অংশ নেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় কালিগঞ্জ বাজার সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের পরে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা সজিবের হত্যার প্রতিবাদ জানিয়ে এবং হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা জানান, গত ২৮ মার্চ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী মিলন খানের নেতৃত্বে সজিবকে পিটিয়ে হত্যা করা হয়। তবে পুলিশ এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করেনি। তারা অভিযোগ করেন, পুলিশের পক্ষ থেকে নিহত সজিব এবং তার পরিবারের ১০ জনের নামে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

বক্তারা আরও বলেন, পুলিশ আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারী আসামিদের গ্রেপ্তার না করলে তারা থানার ঘেরাওসহ কঠোর কর্মসূচি চালাবে।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ খন্দকার কে এম সোহেল রানা জানান, সজিব হত্যার মামলায় একজন আসামি গ্রেপ্তার হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, শনিবার (২৮ মার্চ) সকাল ৯টায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা হামলা চালিয়ে সজিবসহ ৫ জনকে আহত করে। গুরুতর আহত সজিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১টা ৩০ মিনিটে তিনি মারা যান। নিহত সজিবের পিতা আবুল হোসেন খান ৮ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় মামলা করেছেন। সজিব এই বছর বরিশাল সরকারি কলেজ থেকে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন