সর্বশেষ

সারাদেশ

মেহেরপুরে ডিজেল সংকটে বিপাকে কৃষক, হুমকিতে বোরো আবাদ

স্টাফ রিপোর্টার, মেহেরপুর
স্টাফ রিপোর্টার, মেহেরপুর

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৬:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
গম সংগ্রহ, জমি চাষ ও বোরো ধানে সেচ—কৃষি কার্যক্রমের ভরা মৌসুম চলছে এখন। অথচ প্রয়োজনীয় ডিজেল না পেয়ে চরম সংকটে পড়েছেন মেহেরপুরের কৃষকেরা। তাদের অভিযোগ, চাহিদার তুলনায় অর্ধেকেরও কম তেল সরবরাহ করা হচ্ছে, ফলে মাঠে কাজ ব্যাহত হচ্ছে এবং উৎপাদন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতিদিন জেলায় প্রায় ৪৬ হাজার ২৯০ লিটার ডিজেলের চাহিদা রয়েছে। কিন্তু বাস্তবে সেই পরিমাণ তেল পাওয়া যাচ্ছে না। ফলে জমি চাষে ব্যবহৃত ট্রাক্টরগুলো মাঠে কাজ না করে তেল পাম্পের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

ট্রাক্টর চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তারা প্রয়োজনের এক-তৃতীয়াংশ তেল পাচ্ছেন, যা দিয়ে সর্বোচ্চ দুই থেকে তিন ঘণ্টা কাজ করা সম্ভব। এতে করে কৃষকদের জমি চাষ ও ফসল পরিচর্যা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

কৃষকেরা বলছেন, এমন পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে খাদ্যশস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে এবং বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাদের। অনেকেই শঙ্কা প্রকাশ করছেন, সময়মতো আবাদ সম্পন্ন না হলে ফলন কমে যেতে পারে।

এদিকে তেল পাম্প মালিকরা জানান, আগের তুলনায় তারাও অর্ধেক তেল পাচ্ছেন। সীমিত সরবরাহের কারণে কৃষকদের চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সনজীব মৃধা জানান, কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও কৃষকদের জন্য প্রয়োজনীয় তেল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বর্তমান পরিস্থিতি দ্রুত সমাধান না হলে জেলার কৃষি উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন