সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে উদ্ধার ৮৭ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি, গ্রেফতার ১

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ একটি অভিযান চালিয়ে প্রায় ৮৭ লাখ টাকা মূল্যমানের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে। এ সময় একজন চোরাকারবারিকেও গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ নীতি অনুসরণ করে তারা নিয়মিত ডাকাতি, চোরাচালান, রাহাজানি ও কালোবাজারিসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে অভিযান পরিচালনা করে থাকে। এর ধারাবাহিকতায় ১ এপ্রিল ২০২৬ বিকেল ৫:১০ মিনিটে দেবীগঞ্জ থানাধীন ৮নং দন্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকায় আভিযানিক দল একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

অভিযানে জনৈক মোঃ চান মিয়ার বাড়ির সামনে রাস্তার পাশে ফাঁকা জায়গা থেকে ২৯ কেজি ওজনের, ৩১ ইঞ্চি দৈর্ঘ্য ও ১৩ ইঞ্চি প্রস্থের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। র‌্যাবের প্রাথমিক ধারণা অনুযায়ী মূর্তিটির মূল্য প্রায় ৮৭ লাখ টাকা।

এ ঘটনায় সুজন মহন্ত (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি দেবীগঞ্জ উপজেলার খগেরহাট (বিনয়পুর) এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি মূর্তিটি সংগ্রহ করে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করছিল।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া, প্রত্নতাত্ত্বিক সম্পদ চোরাচালান রোধে র‌্যাব-১৩-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন