সর্বশেষ

সারাদেশ

রাজশাহী সীমান্তে বিজিবির বিশেষ মাদকবিরোধী অভিযান

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৪:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।

গত ৩১ মার্চ ২০২৬ তারিখে সকাল ০৯.৫০ ঘটিকায় চরমাজারদিয়া বিওপি’র আভিযানিক দল দামকুড়া থানাধীন পশ্চিম পাড়া এলাকায় একটি আম বাগানে ওৎ পেতে অভিযান চালায়। দীর্ঘ সময় ওৎ পেয়ে থাকার পর তারা দেখতে পান একজন সন্দেহভাজন মাদক কারবারী আম বাগানের দিকে এগিয়ে আসছেন। তাকে ধাওয়া করলে মাদক কারবারী একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে বিজিবির দল বস্তাটি তল্লাশি করে ২০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ৩৬ বোতল ফেনসিডিল (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।

এরপর ০১ এপ্রিল ২০২৬ তারিখে দুপুর ১২.৩০ ঘটিকায় সোনাইকান্দি বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে দামকুড়া থানাধীন বেড়পাড়া এলাকা দিয়ে মাদক পাচার হতে পারে। তাদের অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে একটি বাঁশ বাগানে ওৎ পেতে থাকে। কিছু সময় পর তারা দেখতে পান একজন মাদক কারবারী বাঁশ বাগানের দিকে এগিয়ে আসছেন। ধাওয়া করার সময় কারবারী একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৭ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৩৭ বোতল Eskuf সিরাপ* (মালিকবিহীন) জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।

বিজিবি সদস্যরা জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ধরনের মাদক পাচার শিথিলভাবে নেওয়া হবে না।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন