সর্বশেষ

সারাদেশ

নোবিপ্রবিতে শিক্ষক-কর্মচারীদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
স্টাফ রিপোর্টার, নোয়াখালী

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স, জীবন ও স্বাস্থ্য বীমা চালুর লক্ষ্যে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

চুক্তিপত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের গ্রুপ ইন্স্যুরেন্স ডিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাঈদ হাসান রুবেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, পরিচালক (ভারপ্রাপ্ত) হিসাব মো. সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রগতি লাইফের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। ক্রমবর্ধমান চিকিৎসা ব্যয় ও অনাকাঙ্ক্ষিত ঝুঁকি মোকাবেলায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এই চুক্তির মাধ্যমে নোবিপ্রবি ও প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের মধ্যে একটি নতুন অংশীদারিত্ব গড়ে উঠল, যা সংশ্লিষ্টদের জরুরি চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রাপ্তিতে সহায়ক হবে।

উল্লেখ্য, এই চুক্তি আগামী তিন বছরের জন্য কার্যকর থাকবে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন