সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে এখনো বিতরণ হয়নি ফুয়েল কার্ড, ২১ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ২:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও গোপালগঞ্জ জেলায় কৃষকদের মাঝে এখনো ‘ফুয়েল কার্ড’ বিতরণ করা হয়নি। নীতিগত সিদ্ধান্ত না হওয়ায় এ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সেচ মৌসুমে কৃষকদের ভর্তুকি মূল্যে ডিজেল ও অন্যান্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ফুয়েল কার্ড বিতরণের কথা থাকলেও, জেলার প্রান্তিক কৃষকরা এখনো এ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। বিষয়টি নিয়ে পুনরায় আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানা গেছে।

এদিকে জ্বালানি তেল সরবরাহ ও বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গোপালগঞ্জের ২১টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। জেলার পাঁচ উপজেলার এসব স্টেশনের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৯টি, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় ৫টি করে এবং কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় ১টি করে ফিলিং স্টেশন রয়েছে।

জানা গেছে, পল্লী উন্নয়ন, সমাজসেবা, যুব উন্নয়ন, জেলা শিক্ষা প্রকৌশল, জনস্বাস্থ্য প্রকৌশল, বিএডিসি, কৃষি, পাট উন্নয়ন ও খাদ্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দপ্তরের ২১ জন কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, ট্যাগ অফিসাররা প্রতিদিন ফিলিং স্টেশনের প্রাথমিক মজুদ রেকর্ড সংরক্ষণ, ডিপো থেকে সরবরাহকৃত জ্বালানি তেল সরাসরি উপস্থিত থেকে গ্রহণ, চালান অনুযায়ী পরিমাণ যাচাই এবং ডিপো-রড বা স্টিলের মাধ্যমে বাস্তব মজুত পরীক্ষা করবেন।

তিনি আরও জানান, তেল বিক্রিতে অনিয়মের অভিযোগ পেলে অভিযান পরিচালনা করে জেল-জরিমানা করা হচ্ছে। তবে এখনো ফুয়েল কার্ড বিতরণের বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত না হওয়ায় এ কার্যক্রম শুরু করা যায়নি।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন