সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে রেস্টুরেন্টে নারীকে ধর্ষণের অভিযোগে কর্মচারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় তিন সন্তানের জননী এক নারীকে ধর্ষণের অভিযোগে একটি রেস্টুরেন্টের কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় রেস্টুরেন্টের মালিক পলাতক রয়েছেন।

বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার গোপালপুর এলাকায় অবস্থিত ‘কুটুম বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট’ থেকে অভিযুক্ত রাকিব মোল্লা (২৩) কে গ্রেফতার করা হয়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত রাকিব মোল্লা উপজেলার পোনা গ্রামের হিরু মোল্লার ছেলে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত রাকিব ও ভুক্তভোগী নারী একই রেস্টুরেন্টে কর্মরত ছিলেন। রাকিব বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। এতে রাজি না হওয়ায় তিনি বিভিন্নভাবে সুযোগ খুঁজতে থাকেন।

অভিযোগ অনুযায়ী, গত ১৪ মার্চ রুম পরিষ্কারের কথা বলে কৌশলে ওই নারীকে রেস্টুরেন্টের একটি নির্জন কক্ষে ডেকে নেওয়া হয়। সেখানে রেস্টুরেন্টের মালিক মজনু মোল্লার সহযোগিতায় রাকিব জোরপূর্বক ধর্ষণ করেন।

পরে গত ২৫ মার্চ ভুক্তভোগী নারী রাকিব মোল্লা ও মজনু মোল্লাকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন