সর্বশেষ

সারাদেশ

কুমারখালীতে শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ও সামাজিক সচেতনতার শপথ

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ২:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় প্রায় ৫০০ শিক্ষার্থীকে নিয়ে নিরাপদ ইন্টারনেট ব্যবহার, বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর কেন্দ্রীয় কমিটি এবং সাংবাদিক হাবীব চৌহানের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শামসুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক হাবীব চৌহান এবং আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক আরিফুজ্জামান।

বক্তারা বলেন, বর্তমান যুগে ইন্টারনেট মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে এর অপব্যবহার কিশোর-তরুণদের জন্য নানা ঝুঁকি তৈরি করছে। অনলাইন গেমে আসক্তি, সাইবার অপরাধে জড়িয়ে পড়া এবং অশ্লীল কনটেন্টের প্রভাব তাদের ভবিষ্যৎকে বিপন্ন করতে পারে। এসব ঝুঁকি মোকাবিলায় প্রয়োজন সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি এবং সঠিক দিকনির্দেশনা।

অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীরা শপথ গ্রহণ করে—স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকা, সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা, অশ্লীল ও অনৈতিক কনটেন্ট পরিহার করা, নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতন থাকা এবং বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার।

এ সময় ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষা, মানবিকতা ও দায়িত্ববোধে গড়ে তুলতে তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। প্রযুক্তির সঠিক ব্যবহারের পাশাপাশি তরুণদের নৈতিক মূল্যবোধে দৃঢ় হওয়ার আহ্বান জানান তিনি।

২২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন