সারাদেশ
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মানরা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।
মানিকগঞ্জে বিশেষ অভিযানে ১৩ কেজি গাঁজাসহ দুইজন আটক
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ১:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মানরা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
আটককৃতরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা বিল্লাল হোসেন (৩০) ও জাহিদ হাসান (২৪)।
পুলিশ জানায়, মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর শামীম আল মামুনসহ একটি দল মানরা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুরাতন ব্রিজের নিচে পাকা রাস্তার ওপর থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়। উদ্ধার করা গাঁজার মোট পরিমাণ ১৩ কেজি।
ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
১০৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন