সর্বশেষ

সারাদেশ

কোম্পানীগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কিশোরী অপহরণ, অভিযুক্ত গ্রেফতার

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ২:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কোম্পানীগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে এক কিশোরীকে অপহরণের ঘটনায় প্রধান অভিযুক্ত কামাল হোসেনকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-৯।

সোমবার (৩০ মার্চ) র‌্যাব-৯ ও র‌্যাব-১৪-এর একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে কিশোরগঞ্জের ভৈরব থানাধীন কালিপুর এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কামাল হোসেন কোম্পানীগঞ্জের চন্দ্রনগর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, অপহৃত কিশোরী কোম্পানীগঞ্জ উপজেলার নতুন জীবনপুর এলাকার বাসিন্দা। অভিযুক্ত কামাল হোসেন বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে। তিনি বিভিন্ন সময়ে ভিকটিমের বাড়ির আশপাশে যাতায়াতের সুবাদে ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

বিষয়টি কিশোরীর পরিবার জানতে পেরে কামালের পরিবারকে জানায় এবং স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। ওই বৈঠকে কিশোরীর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না বলে প্রতিশ্রুতি দিলেও ১৬ মার্চ রাতে সহযোগীদের নিয়ে ওই কিশোরীকে ফুঁসলিয়ে অপহরণ করে নিয়ে যায় কামাল। অপহরণের সময় স্থানীয়রা তাদের দেখতে পায় এবং পরবর্তীতে কিশোরীর দাদু বিষয়টি জানতে পারেন।

এ ঘটনায় ভিকটিমের দাদু বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব-৯-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন