সর্বশেষ

সারাদেশ

নাটোরে হাম আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়ে ৩৮, এক শিশুর মৃত্যু

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৮:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোর জেলাজুড়ে মঙ্গলবার পর্যন্ত মোট ৩৮ জন শিশু হাম রোগে আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে নাটোর সদর হাসপাতালেই ১৪ জন ভর্তি হয়েছেন। আক্রান্ত শিশুদের মধ্যে ৮ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, এবং ৬ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জনের বরাতে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নাটোর সদর উপজেলার ঋশি নওগাঁ গ্রামের সাইফুল ইসলামের তিন মাস বয়সী মেয়ে কাশফি।

হাসপাতাল রেজিস্টার অনুযায়ী, শিশুটির মৃত্যুর কারণ নিউমোনিয়া উল্লেখ করা হয়েছে। তবে পরিবার দাবি করছে, ঠান্ডাজনিত কারণে প্রথমে শিশুটি নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুর শরীরে বিভিন্ন অংশে র‍্যাশ দেখা দিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ৩০ মার্চ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে সেখানে অজ প্রভাতে শিশুটি মারা যায়। স্থানীয় এলাকায় শিশুটির মৃত্যুকে হাম রোগের সঙ্গে যুক্ত করে সংবাদ প্রচার হলে জেলাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

হামে আক্রান্ত শিশুদের আলাদা হাম ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা সত্ত্বেও আক্রান্ত শিশুদের স্বজনরা দুশ্চিন্তায় সময় কাটাচ্ছেন।

এদিকে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাম পরিস্থিতি নিয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

নাটোরের দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন জানিয়েছেন, যারা চিকিৎসাধীন আছেন তাদের অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে এবং জেলাজুড়ে রোগী চিহ্নিতকরণ ও চিকিৎসায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন