সর্বশেষ

সারাদেশ

বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় কলেজছাত্র নিহত

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৭:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালের বাকেরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় কলেজছাত্র সাইদুল ইসলাম সজিব (২৫) মারা গেছেন।

তিনি রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামের আবুল হোসেন খানের ছেলে এবং সরকারি বরিশাল কলেজে মাস্টার্সের ছাত্র ছিলেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার কে এম সোহেল রানা মঙ্গলবার (৩১ মার্চ) বেলা সোয়া ১১টায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সজিব রাত ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাবা আবুল হোসেন খান জানান, গত শনিবার সকালে লোচনাবাদ গ্রামে তাদের বসতবাড়ীর সংলগ্ন রেকর্ডীয় জমিতে দোকান ঘর উত্তোলনের কাজ শুরু করলে একই গ্রামের মো. মিলন খান ও ৮-১০ জন ভাড়াটে লোক হাতিয়ে, লাঠি-ছুরি নিয়ে হামলা চালায়। হামলায় সজিবসহ পরিবারের কয়েকজন আহত হন।

ছোট ছেলে সজিব প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে ভর্তি হন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন।

হামলায় আহত হয়েছেন সজিবের বাবা আবুল হোসেন খান (৬৫), মা পিয়ারা বেগম (৫৫), এবং স্বজন হাসান আলী খান (৫৮) ও আয়শা বেগম (৫০)।

ঘটনার পর আবুল হোসেন খান বাকেরগঞ্জ থানায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ওসি খন্দকার কে এম সোহেল রানা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছে এবং উভয় পক্ষ পৃথক দুটি মামলা দায়ের করেছেন। ঘটনার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন